নবী (সা.) কিভাবে শিশুদের আদর করতেন?

নবী (সা.) কিভাবে শিশুদের আদর করতেন?

Muslim Family
How Prophet Muhammad (PBUH) Showed Kindness to Children | A Beautiful Sunnah

১. শিশুদের প্রতি ভালোবাসা প্রকাশ করতেন

রাসূল (সা.) শিশুদেরকে আদর করে চুমু দিতেন, কোলে নিতেন এবং তাদের মাথায় হাত বুলিয়ে দোয়া করতেন

একবার এক বেদুঈন এসে বলল, “তোমরা তো বাচ্চাদের চুমু দাও! আমরা তো কখনও দেই না।”
রাসূল (সা.) উত্তরে বললেন:
“আল্লাহ তোমার হৃদয় থেকে দয়া উঠিয়ে নিয়েছেন, আমি কী করতে পারি?”
— (সহীহ বুখারী)


২. শিশুদের সাথে খেলতেন

রাসূল (সা.) নিজ হাতে নাতি হাসান ও হুসাইন (রাঃ)-এর সঙ্গে খেলাধুলা করতেন, কখনও কাঁধে উঠিয়ে নিতেন, আবার কখনও মসজিদে নামাজের সময় তারা পিঠে উঠলেও কিছু বলতেন না।

একবার নামাজে থাকাকালে হাসান (রাঃ) রাসূল (সা.)-এর পিঠে উঠে পড়ে। তিনি সিজদা দীর্ঘ করেন যাতে নাতি পড়ে না যায়।
— (মুসনাদ আহমদ)


৩. নবজাতক ও ছোট শিশুদের জন্য দোয়া করতেন

নবী (সা.) প্রতিটি শিশুর জন্য দোয়া করতেন।

তিনি নবজাতকদের মাথায় হাত রেখে বলতেন:
“আল্লাহ তোমাকে সৎ ও নেক বানাক এবং তোমার বেড়ে ওঠা বরকতময় হোক।”


৪. শিশুদের সম্মান দিতেন

তিনি কখনোই শিশুদের তুচ্ছ করে দেখতেন না।
শিশুরাও তাঁর সাহচর্যে থাকত স্বাচ্ছন্দ্যে ও ভালোবাসায়।

তিনি বলেন:
“যে আমাদের ছোটদের প্রতি দয়া করে না এবং বড়দের সম্মান করে না, সে আমাদের দলভুক্ত নয়।”
— (তিরমিযী)


৫. তাদের অনুভবকে গুরুত্ব দিতেন

রাসূলুল্লাহ (সা.) শিশুদের ভুল হলে রাগ করতেন না; বরং সুন্দরভাবে শিখিয়ে দিতেন

যেমন: এক ছোট ছেলেকে একদিন ডান হাত দিয়ে খাওয়ার শিক্ষা দেন, বলেন:
“ডান হাত দিয়ে খাও, বিসমিল্লাহ বলো, এবং সামনে থেকে খাও।”
— (সহীহ মুসলিম)


শিক্ষা:

শিশুদের ভালোবাসা দেওয়া, শোনার সুযোগ দেওয়া, ভুল ধরিয়ে দেওয়া—সবই নবীজির সুন্নাহ
শিশুরা যেন পরিবার ও সমাজে শ্রদ্ধা ও মর্যাদা পায়, এটাই ইসলাম চায়
আদরের মাধ্যমে শেখানো গেলে শিশুদের মধ্যে দ্বীন ও নৈতিকতা গড়ে ওঠে

How Prophet Muhammad (PBUH) Showed Kindness to Children | A Beautiful Sunnah

When it comes to parenting and child care, Prophet Muhammad's love for children is one of the most touching examples in Islamic history. His gentle nature, empathy, and respect toward children were extraordinary.

Let’s explore how the Prophet treated children in Islam, with references and lessons for every Muslim family today.


Prophet Muhammad (PBUH) and His Gentle Behavior Toward Children
  • The Prophet (PBUH) would kiss and hug children with warmth and love. He said, “He who does not show mercy to our children is not one of us.” (Sahih Bukhari)

  • He would allow his grandchildren—Hasan and Husayn (RA)—to climb on his back during prayer without stopping them.

  • The Prophet (PBUH) greeted children in public and played with them, showing that treating children with kindness in Islam is an act of mercy and reward.


Hadith and Quran References:
  • Surah Maryam (19:12-14) speaks about Yahya (AS) being given wisdom as a child.

  • Hadith (Sahih Muslim): The Prophet would shorten prayers if he heard a child crying, out of concern for the mother.


What Can We Learn Today?
  • Show love and mercy to children with words, touch, and attention.

  • Be patient with their mistakes—gentle parenting in Islam is highly encouraged.

  • Encourage positive character, just as the Prophet did.