এখানে তুলে ধরা হলো আল-কুরআনের আলোকে ৫টি গুরুত্বপূর্ণ শিক্ষা, যা একটি মুসলিম পরিবারকে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ করে তোলে:
- "আর তাঁর নিদর্শনাবলির মধ্যে একটি এই যে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই স্ত্রী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও। তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন।"
সুরা আর-রূম (৩০:২১)
- "তোমার পরিবারকে সালাতের নির্দেশ দাও এবং নিজেও এতে অবিচল থাকো।"
সুরা ত্বা-হা (২০:১৩২)
- "নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।"
সুরা বাকারা (২:১৫৩)
- "হে আমার প্রিয় সন্তান, আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না। নিশ্চয়ই শিরক একটি বড় জুলুম।"
সুরা লুকমান (৩১:১৩)
- "তোমরা সৎকাজে ও তাকওয়ার ব্যাপারে একে অপরকে সাহায্য করো।"
সুরা মায়েদা (৫:২)
একটি মুসলিম পরিবারে যদি কুরআনের শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ হয়, তবে শুধু পরিবার নয়—সমগ্র সমাজও শান্তিতে ভরে উঠবে ইনশাআল্লাহ।